"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার জন্ম নিলো আটপায়ী ছাগলছানা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বনগাঁর কালমেঘা এলাকায় একটি আশ্চর্যকর ছাগলের জন্মকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর থেকে শাশ্বতী মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বাড়িটে গরু-ছাগল পোষেন। এবার গতকাল শাশ্বতী মণ্ডলের একটি ছাগল দু’টি সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে একটি ছাগলছানার সাধারণ ছাগলের মতো চারটি পা কিন্তু অপর একটি ছাগলছানার আটটি পা। যা দেখে তিনিও একেবারে হতভম্ব।


শাশ্বতী মণ্ডল এই বিষয়ে জানিয়েছেন, “এতো বছর থেকে পালন করছি। আগে কখনো এমন দেখিনি। প্রথমবার দেখলাম আটটি পা নিয়ে ছাগল জন্মেছে। যদিও ওই ছাগলছানা জন্মানোর ৫ থেকে ৭ মিনিট পরই মৃত্যু হয়েছে”।


এই আটটি পা যুক্ত ছাগলছানা দেখতে শাশ্বতী মণ্ডলের বাড়িতে কৌতুহলীদের ভিড় উপচে পড়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930