"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩০ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়ডাঃ আজ ভোরে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার পর্যটক বাসে আচমকাই আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ের দয়ানতপুর গ্রামের কাছে আচমকা বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে ঝাঁপ মারেন। প্রত্যক্ষদর্শী এক যাত্রীর কথায়, চারদিকে এতটাই ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ভিতরে থাকা যাত্রীরা কার্যত দমবন্ধ অবস্থায় পড়ে যান। বাস থেকে বেরোনোর সময় যাত্রীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কিও হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। আগুন কীভাবে লাগল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। মৃত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031