"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার কৃষকদের বিদ্যুতের বিলে মিলবে ইউনিট প্রতি ২ টাকা ভর্তুকি

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বর্ধমানের জনসভা থেকে রাজ্যের কৃষকদের জন্য একাধিক জনকল্যাণমুখী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষককে বিদ্যুতের বিলে বিশেষ ছাড় দেওয়ার পাশাপাশি ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথাও জানান তিনি।

জনসভায় শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, সমগ্র রাজ্যের প্রতিটি ব্লকের কৃষকরা কৃষিকাজে পাম্পসেট ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ বিলে প্রতি ইউনিটে ২ টাকা করে সরকারি ভর্তুকি পাবেন। হিসাব দেখিয়ে তিনি জানান, কোনও কৃষক যদি কৃষিক্ষেত্রে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, তবে পরবর্তী কোয়ার্টার থেকে প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকি পাওয়ার ফলে বছরে তাঁদের ২৫ থেকে ৩০ হাজার টাকা সাশ্রয় হবে। শুধু পূর্ব বর্ধমান জেলাতেই প্রায় ২৫ হাজার কৃষক এই সুফল পাবেন।

এই বিদ্যুৎ ভর্তুকির সুবিধা ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে এবং ৪ লক্ষ কৃষকের সুবিধার্থে সরকারের অতিরিক্ত ৩০০ কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি।এর পাশাপাশি কৃষকদের স্বার্থে ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ২৭০০ টাকা করার কথা ঘোষণা করা হয়। আর্থিক সহায়তার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, আগের সরকার যেখানে কৃষকদের বছরে ৬,০০০ টাকা দিত, সেখানে বর্তমান সরকার তা বাড়িয়ে ৯,০০০ টাকা করে দেবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30