নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ গভীর রাতে পরপর একাধিক ভূমিকম্পে কম্পিত সিকিম। সাড়ে চার ঘণ্টায় পরপর মোট তেরোটি ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের মাটিও রীতিমতো কেঁপে উঠলো।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাতেরবেলা ১ টা ৩০ মিনিট নাগাদ সিকিমের গেলসিংয়ে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৪.৫ ছিল। ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এই উৎসস্থল ছিল। মূল কম্পনের পরই আরো বারোটি আফটারশক হয়। মঙ্গনে সাতটি ও নামচিতে চারটি ছোটো ছোটো ভূকম্পন অনুভূত হয়। আর গ্যাংটকেও ৩.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে, মধ্যরাতেরবেলা একের পর এক হওয়া ভূকম্পনে পর্যটক থেকে শুরু করে এলাকাবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে আবার ভয়ে হোটেল বা বাড়ির বাইরেও চলে আসেন। তবে এখনো অবধি বড়ো কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here









