"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য দিবালোকে বাঁকুড়া শহর জুড়ে চলছে পর পর চুরির ঘটনা

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকা অভিজাত এলাকা রূপে পরিচিত। এলাকার অধিকাংশ মানুষই চাকরীজীবী। কিন্তু গত কয়েকদিন থেকে এই এলাকায় কারোর বাড়িতে তালা ভেঙে, তো কারোর জানলার গ্রিল ভেঙে লুট করা হয়েছে। দিনে দুপুরে একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির দরজা বন্ধ করে পরিবারের সদস্যরা কর্মক্ষেত্রে বা আত্মীয়ের বাড়িতে গেলেই দুষ্কৃতীরা কোনো বাড়ির দরজায় দেওয়া তালা ভেঙে আবার কোনো বাড়ির জানালার গ্রিল কেটে বাড়ির ভেতর ঢুকে পড়ছে। এরপর আলমারি ভেঙে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিচ্ছে। পরপর চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীরাই নিজেদের উদ্যোগে রাত পাহারার ব্যবস্থা করেছেন।

তবে তারপরেও চুরি ঠেকানো যাচ্ছে না। এলাকাবাসীদের দাবী, “দিনের আলোয় অধিকাংশ চুরির ঘটনা ঘটছে। বিষয়গুলি নিয়ে স্থানীয় বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু হয়নি।” তাই স্বভাবতই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যার জেরে এলাকাবাসীরাও ক্ষোভ উগড়ে দিয়ে পুলিশী তদন্তের দাবী করেছেন। পাশাপাশি এলাকায় আরো পুলিশী নজরদারি বাড়ানোর কথা বলেছেন। 



				

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728