"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে আঘাতের পর চম্পট দিল স্ত্রী

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ের উত্তর অঙ্গদবেরিয়া গ্রামে সামান্য ঝগড়ার জেরে নিজের স্বামীর পেটে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির নাম হজরত লস্কর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে হজরত উত্তর অঙ্গদবেরিয়া গ্রামে শ্বশুরবাড়িতেই থাকছিলেন। শুক্রবার রাতে কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। সময় যতো গড়ায় ঝগড়ার তীব্রতাও ততো বাড়তে থাকে। কিন্তু শেষে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। আচমকাই স্ত্রী স্বামীর পেটে কোপ মেরে বেরিয়ে যায়। তবে হজরতকে কেউ উদ্ধার করেনি। এরপর রক্তাক্ত অবস্থায় নিজেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছান। পরে হজরতের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন।

কিন্তু ক্ষত গভীর হওয়ায় দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাই এখানে প্রাথমিক চিকিৎসা হলেও চিকিৎসকরা রাতেরবেলাই কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন৷ ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা ক্যানিং থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে জানতে পারেন ওই মহিলা পলাতক৷ ফলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি তার তল্লাশি শুরু করেছে। পাশাপাশি প্রতিবেশীদের কাছে এই বিষয় জিজ্ঞাসাবাদও শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930