"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সোশ্যাল মিডিয়াতেই খুনের স্বীকারোক্তি স্ত্রীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ অতি সম্প্রতি স্বামীকে খুন করার কথা নিজের ফেসবুকে পোস্ট করলেন এক মহিলা। যা দেখে হতভম্ভ তার বন্ধু-বান্ধব সহ সমস্ত আত্মীয় পরিজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির ছাতারপুর এলাকায়।

স্থানীয়দের পক্ষ থেকে জানা যায়, ২০১৩ সাল থেকে ওই দম্পতি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তারা যেই ফ্ল্যাটে ভাড়া থাকতেন তার মালিক দেখেছেন তার ওই ফ্ল্যাটের দরজা রক্তমাখা অবস্থায় আছে। মেঝেও রক্তে মাখামাখি। এদিকে ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর ভিতর থেকে দরজা না খোলায় ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে খবর দেন।


পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখতে পান ফ্ল্যাটের ভাড়াটে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন আর তার স্ত্রীও পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। আর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পুলিশ দিল্লির এইমস হাসপাতালে তাকে ভর্তি করেন। পুলিশ সূত্রে জানানো হয় ৩৬ বছর বয়সী ওই মহিলার বাপের বাড়ি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। ওই দম্পতি একটি বিমা কোম্পানিতে কাজ করতেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া থেকেই এই ঘটনা ঘটেছে। তবে ঘটনাটির সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031