রায়া দাসঃ কলকাতাঃ আজ ভোরে টালার ট্যাঙ্কের পাইপে ফাটলের জেরে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এমনকি সাময়িক ভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। টালার কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়াতেই এই সমস্যা।

সকালবেলা ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা দেখেন শুকনো রাস্তা পুরো জলমগ্ন হয়ে গিয়েছে। তারপর বিষয়টি নজরে আসে তাঁদের। বিশেষ করে জলমগ্ন হয়ে রয়েছে টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন এলাকা। জল পেরিয়ে যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পুরসভার কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। স্থানীয়দের অভিযোগ, বহুদিন বোরো চেয়ারম্যানকে বলেও কোনো লাভ হয়নি।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









