অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ উৎসবের আনন্দের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর কলকাতার হাতিবাগানে। বেলেঘাটা মেন রোডের উপর একটি বাড়িতে আগুন লাগে। স্থানীয়দের দাবি, আতশবাজির একটি রকেট এসে বাড়ির ভিতরে পড়ে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুজো উপলক্ষে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বাইরে বেরিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই সময়ই আচমকা বাড়িতে আগুন লেগে যায়। বাড়ির ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, একটি রকেট উড়ে এসে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। তার জেরেই আগুন লাগে বলে তাঁদের অনুমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মোট চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলকর্মীদের তৎপরতায় আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি। কালীপুজোর রাতে আতশবাজি থেকে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

চারদিকে প্রদীপের আলো, ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ আর ঢাকের শব্দ—সব মিলিয়ে আজকের রাত যেন এক অন্য আবহ তৈরি করে। কারও কাছে তিনি দক্ষিণাকালী, কারও কাছে শ্যামা, আবার কোথাও তিনি রক্ষাকর্ত্রী, কোথাও ভয়ংকরী শক্তির প্রতীক। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আজ পালিত হচ্ছে কালীপুজো। অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির জয়ের বার্তা নিয়েই ভক্তরা আরাধনা করেন দেবী কালীর। এমন আলোর উদযাপনে এই অগ্নিকাণ্ডে মনখারাপ এলাকাবাসীর।
Sponsored Ads
Display Your Ads Here









