"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে আটক হলেন চাকরীহারারা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ চাকরীহারা শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশী বাধার সম্মুখীন হলেন। এদিন পুলিশের সাথে শিক্ষিকাদের বচসা বেঁধে যায়। ইতিমধ্যে পুলিশ চাকরীহারাদের আটক করেছেন।

জানা গেছে, বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরীহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে এদিন শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর সাথে দেখা করতে যান। আর পরীক্ষা নিয়ে আলোচনা করতে চান। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার নির্দিষ্ট কোনো সময় ধার্য করা ছিল না। চাকরীহারা পাঁচ জন শিক্ষিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছাতেই পুলিশ বাধা দেন।

এরপরই পুলিশের সাথে ওই শিক্ষিকাদের বচসা শুরু হতেই পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষিকাদের বক্তব্য, “দীর্ঘদিন ধরে চাকরী করছেন, সংসার করছেন। এই অল্প সময় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।” এক জন শিক্ষিকা জানান, “মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করার চেষ্টা করছি। উনি কোনো সময় দেননি। সাংবাদিক বৈঠক করে পরীক্ষার নোটিফিকেশনের কথা জানানো হয়েছে।


যারা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম, তাদের আবার পরীক্ষা দিতে হবে। আমরা এই বিষয়েই কথা বলতে এসেছি। নেতাজি ইন্ডোরের সভায় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের কোনো সমস্যা হলে উনি তা সমাধান করবেন। সেই প্রতিশ্রুতি কতটা রাখেন, তাই দেখব।” অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারে জনসভা রয়েছে। তাই চাকরীহারা শিক্ষকদের আরেকটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়েছেন। আর নরেন্দ্র মোদীর সাথে দেখা করার চেষ্টা করবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031