"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বন্ধ করা হলো টাওয়ার ব্রিজ

Share

ব্যুরো নিউজঃ লন্ডনঃ যান্ত্রিক ত্রুটির জন্য লন্ডনের টাওয়ার ব্রিজের উপর দিয়ে সাময়িক ভাবে যাতায়াত বন্ধ করা হলো। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী গতকাল দুপুরে ওই ব্রিজের অংশ খুলে দেওয়া হয়েছিল যাতে ব্রিজের নীচ দিয়ে একটি জাহাজ চলাচল করতে পারে। কিন্তু ব্রিজের উপরের অংশ একবার খোলার পর তা আটকে যায়। যান্ত্রিক গোলযোগের ফলে সেটি আর বন্ধ করা যায়নি।

গতকাল ওই ঘটনার পর লন্ডন পুলিশ টুইটের মাধ্যমে শহরবাসীদের টাওয়ার ব্রিজ এড়িয়ে চলতে অনুরোধ করে। টাওয়ার ব্রিজের উপর দিয়ে যান চলাচল সহ পথচারীদের যাতায়াত বন্ধ হওয়ার জেরে গোটা লন্ডন শহর জুড়েই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পথচারীরা অন্য রাস্তায় ধরে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছান। আর ব্রিজের উদ্দেশ্যে রওনা দেওয়া যানবাহনের মুখ ঘুরিয়ে দেওয়া হয়।


প্রসঙ্গত, ১৮৯৪ সালে ৭৮৭ ফুট দীর্ঘ লন্ডন টাওয়ার ব্রিজের কাজ শেষ হয়েছিল। এই ব্রিজের উপরের অংশটি এককালে বাষ্পশক্তির সাহায্যে খোলা-বন্ধ করা হত। তবে ১৯৭৬ সাল থেকে তা বিদ্যুত্‍চালিত করা হয়।


পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই টাওয়ার ব্রিজের যান্ত্রিক গোলযোগের খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা নেটমাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন।


প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে গত বছরের অগস্টেও যান্ত্রিক ত্রুটির জেরে আটকে গিয়েছিল লন্ডনের টাওয়ার ব্রিজ।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930