"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফেরার পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ উত্তরাখণ্ডের দেরাদুনে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। দু’জনের দেহ সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে যায়। দেহাংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আর গাড়িটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃতরা হলো ১৯ বছর বয়সী গুনিত, ২০ বছর বয়সী কামাক্ষী, ২৩ বছর বয়সী নব্যা গোয়েল, ২৩ বছর বয়সী কুণাল কুকরেজা, ২৪ বছর বয়সী ঋষভ জৈন ও ২৪ বছর বয়সী অতুল আগরওয়াল। আর ২৫ বছর বয়সী সিদ্ধার্থ আগরওয়াল গুরুতর আহত হয়েছে।

জানা গিয়েছে, গাড়িতে গুনিত, কামাক্ষী, নব্যা, কুণাল কুকরেজা, ঋষভ জৈন, অতুল এবং সিদ্ধার্থ ছিল। এই সিদ্ধার্থ পার্টির আয়োজন করেছিল। সকলেই মদ্যপ অবস্থায় ছিল। তখন হাইওয়ের উপরে একটি ট্রাকটি দাঁড়িয়ে ছিল। ওই সময় গাড়িটি সজোরে এসে ট্রাকটির পিছনে ধাক্কা মারতেই গাড়ির ছাদ উড়ে গিয়ে সামনে ও পিছনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটির পিছনের অংশও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930