"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাজার হাজার সরকারী কর্মীদের বেতন আটকে দিল রাজ্য সরকার

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে একসঙ্গে ৬৮ হাজার ২৩৬ জন সরকারী কর্মীর বেতন আটকে রয়েছে। এদের মধ্যে ২ হাজার ৬২৮ জন গ্রুপ এ কর্মী। ৭ হাজার ২০৪ জন গ্রুপ বি কর্মী। ৩৪ হাজার ৯২৬ জন কর্মী গ্রুপ সি কর্মী ও ২২ হাজার ৬২৪ জন কর্মী গ্রুপ ডি কর্মী। উত্তরপ্রদেশ সরকার এই বেতন আটকে রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের খবর, ৬৮ হাজার ২৩৬ জন সরকারী কর্মীর জানুয়ারী মাসের বেতন আটকে রাখা হয়েছে। কারণ তারা নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জানাননি। সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, ‘মানব সম্পদ পোর্টালে স্থাবর-অস্থাবর সম্পত্তি আপলোড করতে হবে।’ আর সেই তথ্য আপলোড না করাতেই এবার তাদের বেতন আটকে দেওয়া হয়েছে। যোগী সরকারের তরফে জানানো হয়েছে, “ওই সরকারী কর্মীরা দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সরকারী কর্মীদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”

রাজ্যের সরকারী নিয়ম অনুযায়ী, বছর শেষে উত্তরপ্রদেশ সরকারের সমস্ত কর্মীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জানাতে হয়। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে বিচার-বিভাগীয় তদন্ত হবে। উত্তরপ্রদেশের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পোর্টালেই সরকারী কর্মীদের যাবতীয় তথ্য আপলোড করা হয়। যোগী সরকার দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল। যারা ৩১ শে ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোড করেননি, তাদের ৩১ শে জানুয়ারীর মধ্যে নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জানাতে বলা হয়েছিল। যারা তারপরও সম্পত্তি ডিক্লেয়ার করেননি, তাদের বেতন আটকে দেওয়া হয়েছে। যতদিন অবধি তারা সম্পত্তির হিসাব প্রকাশ করবেন না, ততদিন তাদের বেতন আটকে রাখা হবে বলেই জানানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930