"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নারী সুরক্ষায় নতুন হেল্পলাইন নম্বর চালু করলো সমাজ কল্যাণ দপ্তর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অভিনব উদ্যোগ। গতকাল রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ওয়ান স্টপ সেন্টার হাসপাতাল চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। মূলত নারী সুরক্ষা এবং সচেতনতার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

জানা গেছে, যেকোনো জরুরী পরিস্থিতিতে মহিলাদের সুবিধার্থে এদিন দু’টি নতুন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যার মাধ্যমে মহিলারা ফোন করে সাহায্য চাইতে পারবে। নম্বরগুলি হলো 7908082838 ও 9046097197. রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ওয়ান স্টপ সেন্টারের মূল উদ্দেশ্য হলো শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানো। এছাড়া তাদের প্রয়োজনীয় আইনী ও মানসিক সহায়তা প্রদান করা। এর জেরে এখানে নির্যাতিত মহিলারা এসে সহজেই পরামর্শ এবং সহযোগীতা পাবেন।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলাশাসক নভনীত মিত্তল ছিলেন। এছাড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু ও শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস উপস্থিত ছিলেন। পাশাপাশি জানালেন, ‘‘সবাইকেই মেয়েদের উপর অত্যাচার রুখতে সচেতন হতে হবে। এই কাজে সবসময় সরকার সাধারণ মানুষের পাশে আছে।’’ ওয়ান স্টপ সেন্টারের আধিকারিক পারমিতা বক্সী ভট্টাচার্য বলেছেন, ‘‘আমরা সব সময় মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয় পাশে আছি। কোনো মহিলা যদি শারীরিক, মানসিক বা অন্য কোনো ধরণের নির্যাতনের শিকার হন, তবে তিনি যেন নির্ভয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। মহিলাদের উপর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031