"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বৃদ্ধি পেল আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, “বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা করবেন।” আর তাই প্রতিশ্রুতি অনুযায়ী এদিন সকালবেলা ঠিক ১০টায় সমাজমাধ্যমে নিজের পাতায় আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন।

মুখ্যমন্ত্রী জানান, “আশাকর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও ৭৫০ টাকা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রতি মাসে আইসিডিএস সহকারী বা আইসিডিএস হেল্পারদের বেতনও পাঁচশো টাকা করে বৃদ্ধি পাবে। এপ্রিল মাস থেকেই নতুন বর্ধিত বেতনক্রম কার্যকর করা হবে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728