"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলতি মাসেই উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসতে চলেছেন। আজ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা এই বিষয় জানান, “নরেন্দ্র মোদী সিকিম রাজ্যের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। আর সেই পথে একটি সভায় যোগ দিতেই মূলত চলতি মাসের ২৯ তারিখ আলিপুরদুয়ারে আসতে পারেন।”

এদিন মনোজ টিজ্ঞা প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করে বলেন, “আগামী ২৯ শে মে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সে জন্য মাঠ পরিদর্শন করা হলো। কোন জায়গায় মঞ্চ হলে সুবিধা হবে সব দেখা হলো।” এছাড়া এও জানালেন, “দীর্ঘ দশ বছর পর উনি আলিপুরদুয়ারে আসছে। এর আগে ২০১১ সাল ও ২০১৬ সালে মাদারিহাটে বিধানসভা নির্বাচনের সময় এসেছিলেন। এখনো আমরা খবরটি বুথ স্তরে দিতে পারিনি। কালই শুনেছি। উনি এলে কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে।”

উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। এবার এর মধ্যেই নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গে আগমনের খবর রাজ্য-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


শেষ লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে তেমন ভালো ফলাফল করতে না পারলেও আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে গেরুয়া শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী। তাই এখন থেকেই বিজেপি কর্মীরা জোরকদমে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মনোজও টিজ্ঞা বলেছেন, “ছাব্বিশে আলিপুরদুয়ারে পাঁচে পাঁচ হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930