"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চোরবাগান সর্বজনীনের ঘটনায় মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ চোরবাগান সর্বজনীন পুজোয় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। পাশাপাশি আহতদের পরিবারপিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। পুরো টাকাই প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক পোস্টে লেখা হয়েছে, ‘কলকাতায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মর্মান্তিক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্য করছে বলেও জানানো হয় সেই পোস্টে। পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের আর একটি পোস্টে লেখা হয়েছে, ‘প্রাণহানির ঘটনায় মৃতদের আত্মীয়দের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদেরও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’

পুলিশ ও চোরবাগান সর্বজনীন সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি শুরু হয়। রাস্তায় ছিল তীব্র যানজট। সেই সময়ে আচমকাই চোরবাগান সর্বজনীনের মণ্ডপের ভিতরে তীব্র হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। আহত দর্শনার্থীদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। দুর্ঘটনার পরেই চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031