"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের দুঃশ্চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পেল গ্যাস সিলিন্ডারের দাম

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অন্তর্বর্তী বাজেটের আগেই এবার মাসের প্রথমে হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেল। যা ফের অস্বস্তি বাড়িয়েছে। তবে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই রেখে ৯২৯ টাকাই থাকল।


সূত্রের খবর, এবার হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজি রান্নার সিলিন্ডারের দাম কলকাতায় ১৮ টাকা বেড়ে ১৮৮৭ টাকা হয়েছে। দিল্লিতে ১৪ টাকা বেড়ে ১৭৬৯.‌৫০ টাকা হয়েছে। আবার মুম্বইয়ে ১৫ টাকা বেড়ে ১৭২৩.‌৫০ টাকা হয়েছে। আর চেন্নাইয়ে ১২.৫০ টাকা বেড়ে গিয়ে ১৯৩৭ টাকা হয়েছে।


গত বছর গৃহস্থের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমলেও তারপর থেকে একই রয়েছে। যদিও আগামী লোকসভা নির্বাচনের আগে সিলিন্ডার পিছু কিছুটা মূল্য হ্রাস পেতে পারে বলে অনেকেরই ধারণা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728