"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বদলে গেল কন্যাশ্রী ও সবুজসাথী প্রকল্পের নাম

Share

রায়া দাসঃ কলকাতাঃ পালাবদল হতেই বিজেপি সরকার তৃণমূল সরকারের আমলে চালু হওয়া একাধিক প্রকল্পের নাম বদল করেছে। বাংলায় লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা যোজনা হয়েছে। বেড়েছে বরাদ্দও। অন্যদিকে, যুবসাথী যুবশক্তি হয়েছে। এবার সেই তালিকায় কন্যাশ্রী ও সবুজসাথী প্রকল্পের নাম জুড়লো। তৃণমূল সরকারের আমলের এই দু’টি প্রকল্পের নাম পরিবর্তন করা হল। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে প্রকল্পের নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পে নাম বদল করে রাখা হয়েছে কন্যা-রত্ন। অন্যদিকে, সবুজ-সাথী প্রকল্পের নাম হয়েছে সারথি। তৃণমূলের আমলে ১৪ অগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হত। এবারও তা পালন করা হবে। তবে, আর কন্যাশ্রী কন্যা-রত্ন দিবস হিসেবে পালন করা হবে।

প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সবুজসাথী প্রকল্পে আগে যেমন সাইকেল বিতরণ চলত, তেমনই চলবে। শুধু নাম পরিবর্তন হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রেও সুযোগ-সুবিধায় কোনও কাঁটছাট করা হবে না। এমনই ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্য। এই বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী দিনে পরিকাঠামোয় কোনও বদল আনা হবে কি না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে।

২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মঞ্চেও এই প্রকল্প প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পে ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। মূলত এই প্রকল্পের লক্ষ্য হল ছাত্রীদের স্কুলছুট আটকানো, বাল্যবিবাহ রোধ ও ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান। প্রকল্পের ২৫ হাজার টাকা মূলত তিন ধাপে দেওয়া হত। প্রথমে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের প্রতি বছর এক হাজার টাকা করে অনুদান দেওয়া। এরপর পরের ধাপে অবিবাহিত ১৮ বছর পূর্ণ হওয়া ছাত্রীকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়া, বিজ্ঞান ও কলা বিভাগের স্নাতকোত্তর ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। যেমন সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হত। তেমন নতুন সরকারও একইভাবে সাইকেল বিতরণ করবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031