"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বদলে যেতে পারে খড়দহ-সোদপুর স্টেশনের নাম, তবে কি হবে নতুন নাম?

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব দিয়ে চিঠি রাজ্যের মন্ত্রী তথা খড়দহের বিধায়ক কল্যাণ চক্রবর্তীর। জেলার বৈষ্ণব ঐতিহ্য এবং ধর্মীয় পর্যটনকে আরও প্রসারিত করার লক্ষ্যে সোদপুর ও খড়দহ রেলস্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে বলে জানা গিয়েছে।

কল্যাণ চক্রবর্তী জানান, ‘‘শ্রীচৈতন্য এবং প্রভু নিত্যানন্দের স্মৃতিবিজড়িত খড়দহ-পানিহাটি অঞ্চল দীর্ঘদিন ধরে বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে এই অঞ্চলের উল্লেখ রয়েছে। এবার সেই ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বকে সামনে আনতেই খড়দহ স্টেশনের নাম ‘শ্রীপাট খড়দহ’ এবং সোদপুর স্টেশনের নাম ‘পানিহাটি’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নাম পরিবর্তনের মাধ্যমে এলাকার প্রাচীন মন্দির ও ধর্মীয় ঐতিহ্যকে কেন্দ্র করে টেম্পল ট্যুরিজমের বিকাশ ঘটবে। প্রায় সাড়ে পাঁচশো বছরের ঐতিহ্য বহনকারী এই অঞ্চলের পরিচিতি দেশ-বিদেশে আরও ছড়িয়ে পড়বে। পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরী হবে।’’

অন্যদিকে, এলাকার উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রস্তাবও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে খড়দহ স্টেশন সংলগ্ন এলাকাকে বিটি রোডের সাথে যুক্ত করতে একটি ফ্লাইওভার নির্মাণ, বলরাম হাসপাতালের উন্নয়ন, খড়দহের খাল সংস্কার সহ খড়দহ স্টেশনকে মডেল স্টেশন হিসেবে গড়ে তোলার আবেদনও রয়েছে। এছাড়া বিটি রোড থেকে পূর্ব দিকে বিস্তৃত খালের উপর পিলারের সাহায্যে একটি রাস্তা নির্মাণ করে গ্রামীণ খড়দহের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সম্ভব কি না, তা নিয়েও সরকারের সাথে আলোচনা চলছে।


একই সাথে দীর্ঘদিন ধরে পলি জমে খড়দহের খালের নাব্যতা কমে গিয়েছে। তাই পলি অপসারণ করে খাল সংস্কারের মাধ্যমে জলপ্রবাহ স্বাভাবিক করা নিয়েও সরকারের সাথে আলোচনা করা হচ্ছচলছে। তবে এখন রেলমন্ত্রক এই নাম পরিবর্তনের প্রস্তাবে কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031