"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার তাঁর দু’টি বাড়ি নিয়ে নোটিশ দিল পুরসভা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কে পুরসভার নোটিস। কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে নোটিস। যাবতীয় বিধি মেনে কি তৈরি হয়েছে জোড়া বাড়ি? কোনও বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের ২টি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, কলকাতা পুরসভার ৪০১ ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। 

ভোট প্রচারে নিজের মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উস্কানি দিয়েছেন, এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আগেই এফআইআর দায়ের হয়েছিল তৃণমূল সাংসদের নামে। আজ এই এফআইআর- এর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আগামী ২১ মে এই মামলার শুনানি হওয়ার কথা শোনা গিয়েছে। এই একই দিনে কলকাতা পুরসভার তরফে নোটিস পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে ক্যামাক স্ট্রিটের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২৪টি সম্পত্তির কথা। 

পুরসভা সূত্রে খবর গত ৩ দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে। কালীঘাট রোড অভিষেকের যে বাড়ি রয়েছে পুরসভা সূত্রে খবর তা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে সম্পত্তি। ৩ দিন ধরে এই দুই বাড়ির ক্ষেত্রেই অ্যাসেসমেন্টের কাজ চলছিল। পুরসভার ৪০১ ধারায় এই ২ বাড়ির জন্য নোটিস পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।


নোটিসে বলা হয়েছে বাড়ি করার জন্য প্ল্যান স্যাংসান থেকে শুরু করে অন্যান্য যাবতীয় নথি, যা যা বাড়ি করার ক্ষেত্রে প্রয়জনীয়, তা জমা দিতে হবে। যদি অতিরিক্ত কোনও নির্মাণ করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তার জন্য আলাদা করে কোনও প্ল্যান স্যাংসান করা হয়েছিল কিনা, কোনও অনুমতি নেওয়া হয়েছিল কিনা, পুরসভার তরফে সেই তথ্যও তলব করা হয়েছে। নথি জমা দিতে বলা হয়েছে। গত ৩ দিন ধরে অ্যাসেসমেন্টের কাজের পর পুরসভার আধিকারিকরা সিদ্ধান্ত নেন এবং কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোড, এই ২ জায়গায় থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে নোটিস পাঠানো হয়েছে। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930