"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

SSC অভিযানে ধড়পাকড় শুরু হতেই স্থগিত আন্দোলন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে একের পর এক ধর-পাকড় শুরু হওয়ায় স্থগিত এসএসসি ভবন অভিযান।

মূলত, অডিয়োকাণ্ডে গ্রেফতার করা হয়েছে সুমন বিশ্বাসকে। বিধাননগর পুলিশ কমিশনারেটের দাবি, দুই চাকরিহারা শিক্ষকের ফোনে কথোপকথনের অডিয়ো তাদের হাতে এসেছে। পুলিশের তরফে দাবি করা হচ্ছে, ওই অডিয়োতে পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা মারার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, এসএসসি অভিযানকে হিংসাত্মক আন্দোলনে পরিণত করতে চেয়েছিল এই চাকরিহারারা। এরপর সোমবার আদিসপ্তগ্রাম থেকে মগড়া থানার পুলিশ সুমনকে গ্রেফতার করেন। শুধু সুমন একাই নন, এসএসসি অভিযানে যোগ দিতে আসা দুই আরও চাকরিহারাকেও আটক করা হয়েছে করুণাময়ী থেকে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728