চয়ন রায়ঃ কলকাতাঃ তাপমাত্রা বৃদ্ধির সাথেই আলিপুর আবহাওয়া অফিস বৃষ্টির আভাস দিল। সেই সাথে সামান্য ঝড়েরও পূর্বাভাসও রয়েছে। কিন্তু কোথায় হবে এই ঝড়-বৃষ্টি?

আগামী সাত দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। নদীয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় তাপমাত্রা বাড়তে থাকবে। বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই। আগামী সাত দিন এমনই আবহাওয়া থাকবে। শুধু আগামী দু’দিন উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। যদিও সামান্য কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আর তিন দিন পরে উত্তরবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়বে। দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাতেরবেলা বা ভোরবেলা যে শিরশিরানি ভাব অনুভূত হত, তা পুরোপুরিভাবে হারানোর পথে।
Sponsored Ads
Display Your Ads Here









