"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভাঙন রোধে নদীর পাড় বাঁধানোর দাবীতে সোচ্চার হলেন স্থানীয়রা

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ প্রত্যেক বছর বর্ষা এলেই কোচবিহারের তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্দরানফুলবারি গ্রাম পঞ্চায়েতের উল্লারখাওয়া ঘাট এলাকায় রায়ডাক নদী ভাঙনে বহু জমি নদীগর্ভে চলে যায়। ভাঙনের পাশাপাশি প্রত্যেক বছর নদীর জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বছরের পর বছর এভাবে চাষের জমি নদীগর্ভে চলে যাওয়ায় বহু মানুষ সমস্যায় পড়েছেন। এবারও বর্ষার শুরুতে ভাঙন শুরু হয়েছে। আর এতে এলাকার অনেকেরই দুশ্চিন্তায় দিন কাটছে।

https://www.youtube.com/watch?v=9CfryLHUDfU


স্থানীয়রা জানালেন, “বহু বছর আগে উল্লারখাওয়া ঘাট এলাকায় রায়ডাক নদীর একদিকে বেশীরভাগ অংশ বাঁধ দেওয়া হয়েছিল। কিছু অংশে বাঁধ অসম্পূর্ণ থাকায় সেখানে নদীর জল ঢুকে কয়েক হাজার বাড়ি প্লাবিত হয়।


নদী বাঁধের ওপর দিকে আবাদি জমি রয়েছে। সেখানে নদীর জল পাড় ভাঙছে। গত বছর সবচেয়ে বেশী জমি নদীগর্ভে চলে গিয়েছে। শুধু বর্ষাই নয় শুখা মরসুমেও নদীরপাড় ভাঙছে”।


স্থানীয় বাসিন্দা সরদ বর্মন বলেছেন, “উল্লারখাওয়া ঘাট এলাকায় ভাঙনের ফলে বহু মানুষের চাষের জমি নদীগর্ভে চলে গিয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। আমারও কয়েক বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। চাষের জমি বাঁচাতে নদীর পাড় বাঁধের দাবী জানাচ্ছি”।

অপর এক বাসিন্দা ইন্দ্রজিৎ গোপ জানিয়েছেন, “বর্ষার শুরুতে নদীর জল বেড়ে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে চাষের জমি তলিয়ে যাচ্ছে। দ্রুত বাঁধ নির্মাণের দাবী জানাচ্ছি। কিন্তু কবে এর সুরাহা হয় এখন সেটাই দেখার”।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930