"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কর্মসংস্থানকে লক্ষ্য রেখেই প্রকাশিত হলো বামেদের ইস্তেহার

Share

রায়া দাসঃ কলকাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কর্মসংস্থানের উপর জোর দিয়েই ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। বিভিন্ন ক্ষেত্রে এই কাজের প্রতিশ্রুতি দিয়েছে তারা। তা সে সরকারি চাকরি হোক কিংবা শিল্প বৃদ্ধি, সবেতেই কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে তারা। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতেও একাধিক প্রতিশ্রুতি রয়েছে তাদের। তবে, এর মধ্যে ভাতা বাড়ানোর কথাও কিন্তু বলেছে তারা।

আপাতত, এ রাজ্যে সিপিএম শূন্য। গত পাঁচ বছর ধরে বামেদের কোনও প্রতিনিধিই নেই রাজ্য বিধানসভায়। বারবার শূন্যের খোঁচা শুনতে হয়েছে রাজ্যের একসময়ের শাসক দলকে সিপিএম-কে। এবার ফের রয়েছে নির্বাচন। শূন্যের ক্ষরা কাটাতে মরিয়া লাল শিবির। একঝাঁক তরুণ মুখে সঙ্গে বর্ষীয়ান-অভিজ্ঞ নেতাদেরও প্রার্থী করা হয়েছে। জেলায় জেলায় বাংলা বাঁচাও যাত্রা করেছে তারা। আর এবার ভোটকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করল সিপিএম। এ দিন, সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুর হাত ধরে এই ইস্তাহার প্রকাশিত হয়।

  • প্রতিটি পরিবার স্থায়ী কাজ পাবে।
  • গরীব মানুষের জন্য বছর জুড়ে শহরে ১২০ দিন ও গ্রামে ২০০ দিনের কাজ থাকবে। দৈনিক ছ’শো টাকা মজুরী থাকবে।
  • শ্রমিকদের দৈনিক মজুরী নূন্যতম সাতশো টাকা। চারটি শ্রমকোড রাজ্যে প্রয়োগ নয়।
  • পাঁচ বছরের মধ্যে SSC-PSCর মতো সরকারী চাকরীর শূন্যপদ পূরণ।
  • ষোলোটি ফসলের নূন্যতম সহায়ক মূল্য দেড় গুণ করা হবে।
  • প্রিপেড স্মার্ট মিটার বন্ধ, একশো ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনা মাশুলে, দু’শো ইউনিট অবধি অর্ধেক দাম।
  • নদীভাঙন রোধ। খাল-বিল-পুকুর বোজানোর বিরোধীতায় আইন।
  • পাঁচ বছরের মধ্যে কুড়ি লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। মহিলার ক্ষমতায়ন। প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব ‘স্বশাসিত অভয়া বাহিনী’, তামান্না ও তিলোত্তমার ন্যায় বিচার।
  • প্রবীণদের জন্য স্বাস্থ্য সেবা প্রকল্প। দরিদ্র প্রবীণদের জন্য ছ’হাজার টাকা বার্ধক্য ভাতা।
  • সংখ্যালঘু, আদিবাসীদের জন্য স্কুল-কলেজ-হাসপাতাল তৈরী।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031