"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে’, কটাক্ষের সুরে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির লোগো থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কমিশনকে কাঠগড়ায় তুললেন। আজ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে জানান, “নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তাই ওদের নোটিফিকেশনে বিজেপির ভোটের সিম্বল।” আর খোঁচা দিয়েই বলেন, “ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে।”

এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে জানালেন, “পিছনের দরজায় খেলছেন কেন? সামনা-সামনি খেলুন। ক্ল্যারিক্যাল মিসটেক বললে হয়ে যাবে? নাকি এটা ইচ্ছা করে করা হয়েছে? আমরা সব রাজনৈতিক দলকে একসঙ্গে লড়াইয়ের জন্য বলছি। এক দলীয় শাসনের বিরুদ্ধে লড়তে হবে।” এছাড়া আইপিএস ও আইএএসদের রদবদল নিয়েও সুর চড়ালেন। পাশাপাশি মধ্যরাতে এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়েও তোপ দাগলেন। মুখ্যমন্ত্রী বললেন, “মধ্যরাতে লিস্ট বের হবে কেন? এখনো অবধি লিস্ট বুথে, ব্লকে, জেলায় কোথাও টাঙানো হয়নি। কালকেও দু’জন আত্মহত্যা করেছে। তার আগেও দু’জন আত্মহত্যা করেছে। প্রায় ২২০ জন মানুষ এর মধ্যে মারা গেল।”

অন্যদিকে, এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে জানিয়েছেন, “যেটুকু নাম উঠেছে মনে রাখবেন আমার কেস করার জন্যই উঠেছে। এখন ওদের লিস্ট বের করতে ভয় কেন? নিশ্চয় কমিশনের তার মধ্যে স্বচ্ছতা নেই। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো রাজনৈতিক দলের নাম ঢুকিয়েছেন?”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031