ব্যুরো নিউজঃ ইরানঃ ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি এখনো অব্যাহত। এখনো হরমুজ প্রণালী স্বাভাবিক হয়নি। বিশ্বের একাধিক দেশে পেট্রোলিয়ামের সঙ্কট তৈরী হচ্ছে। ইরান যেভাবে হরমুজ প্রণালীতে জলের তলায় মাইন রেখে দিয়েছে, তাতে বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে। ফলে বাণিজ্যিক ট্যাঙ্কারের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে তৈরি হয়েছে অন্য ভয়। এই পরিস্থিতির জেরে ইন্টারনেট দুনিয়ায় বড় প্রভাব পড়তে পারে।

জানা গিয়েছে, সমুদ্রের তলা দিয়ে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে ওই ফাইবার-অপটিক কেবল। ভিডিয়ো কল থেকে ই-মেইল, এআই পরিষেবা থেকে ব্যাঙ্কের তথ্য়ের মতো ডেটা রয়েছে এই লাইনে। এই কেবলের মাধ্যমেই ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্য়ে ইন্টারনেট ট্রাফিকের সংযোগ স্থাপন হয়। ডেটা সেন্টার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এই কেবল খুব জরুরি। ভারতের সঙ্গে ভিনদেশের ডেটা সংযোগের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাজন, মাইক্রোসফটের মতো সংস্থা কোটি কোটি ডলার খরচ করে সৌদি আরব ও আরব আমিরশাহীতে ডেটা সেন্টার তৈরি করেছে। ওই অঞ্চলকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সেন্টার তৈরি করার পরিকল্পনাও রয়েছে। আপাতত যা পরিস্থিতি, তাতে ওই কেবলগুলি মেরামত করার কোনও উপায় থাকছে না। সমুদ্রের তলায় গিয়ে কাজ করা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। একটু ভুল হলেই হতে পারে মাইন বিস্ফোরণ, ঘটতে পারে দুর্ঘটনা, কাটা যেতে পারে কেবল। সে ক্ষেত্রে ক্ষতি হতে পারে বিপুল পরিমাণ ডেটার। ফলে ইন্টারনেট দুনিয়ায় বড় প্রভাব পড়তে পারে এই যুদ্ধের জেরে।
Sponsored Ads
Display Your Ads Here









