"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সিরিয়াল দেখতে গিয়ে চরম বিপত্তি ঘটলো গৃহবধূর

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের রামপুরের স্বার থানা এলাকার সমোদিয়া গ্রামে সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্ত্রীর উপর গুলি চালালেন স্বামী।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মত্ত অবস্থায় স্বামী শ্যামলাল বাড়িতে ঢুকে দেখেন, স্ত্রী মগ্ন হয়ে টিভি সিরিয়াল দেখছেন। তাতেই শ্যামলাল রেগে গিয়ে নিজের রাইফেল বের করে স্ত্রীকে গুলি করেন। এতে স্ত্রীর ডান হাতে গুলি লাগে।


এদিকে স্বামীর গুলি করার পর হুঁশ ফেরে। ফলে এই কাণ্ড ঘটানোর পর বাড়ি থেকে পালিয়ে যান৷ এই ঘটনায় দম্পতির ছেলে পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ অভিযোগের ভিত্তিতে শ্যামলালকে গ্রেফতার করেছেন। এর পাশাপাশি স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728