"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার

Share

বাপি রায়ঃ কলকাতাঃ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে আনা প্রস্তাবে মন্ত্রীসভা শিলমোহর দিল। শীঘ্রই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনতে চলেছে।   

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে বলেন, ‘‘মন্ত্রীসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সরকার পশ্চিমবঙ্গের যত সরকারী বিশ্ববিদ্যালয় আছে সেগুলির আচার্য পদে রাজ্যপাল জগদীপ ধনখড়ের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে।


উল্লেখ্য যে, রাজ্যপাল ও সরকারের সঙ্ঘাত পশ্চিমবঙ্গে নতুন নয়। শিক্ষাক্ষেত্রেও এই সঙ্ঘাত বারবার চরমে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে রাজ্যপাল জগদীপ ধনখড় বৈঠক করতে চাইলেও উপাচার্যরা আসেননি। এরপর জগদীপ ধনখড় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন।  


এছাড়া রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যের সাথে সঙ্ঘাত বাধার নজির রয়েছে। এমন পরিস্থিতিতে বহু আগেই আচার্য হিসাবে জগদীপ ধনখড়কে সরানোর চিন্তা-ভাবনা শুরু হয়েছিল। তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছিলেন, সরকার আচার্য হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে চলেছে।  


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930