"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রেমিকের সাথে ধরা পড়ে গিয়ে মাকে খুন করলো মেয়ে

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ মায়ের কাছে প্রেমিকের সাথে হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় বাবার কানে সেই কথা যাতে না পৌঁছায়, তাই মাকেই খুন করার অভিযোগ উঠলো একাদশ শ্রেণীর পড়ুয়ার বিরুদ্ধে। গতকাল গুজরাতের জুনাগড় জেলার ইভনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত মায়ের নাম দক্ষ বামানিয়া। বয়স ৩৫ বছর। অভিযুক্ত মেয়ে মীনাক্ষী বামানিয়া। বয়স ১৯ বছর।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, সম্প্রতি মীনাক্ষী দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠেছিল। এদিন বাড়িতে কেউ না থাকায় প্রেমিককে বাড়িতে ডেকেছিল। কিন্তু আচমকা মা চলে আসায় হাতে নাতে ধরা পড়ে যায়। এরপর ওই যুবক সেখান থেকে চলে যাওয়ার পর সে মায়ের কাছে বাবাকে কিছু না জানানোর জন্য কাকুতি মিনতি করতে থাকে।


তবে মা উল্টে চিৎকার করে বাবাকে জানানোর জন্য শাসাতে থাকেন। এরপর মীনাক্ষী একটি ধাতব দণ্ড এনে মায়ের মাথায় পর পর আঘাত মারলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মা মারা যাওয়ার পর মীনাক্ষী মাকে এমন ভাবে শুইয়ে রেখেছিলেন যেন কিছুই হয়নি। তবে পুলিশ খবর পেয়ে তদন্তে নামার পর মীনাক্ষীর কথায় সন্দেহ হয়। ফলে পুলিশী জেরার মুখে এই খুনের কথা স্বীকার করে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728