"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

১২ ঘন্টার বন্‌ধকে ঘিরে উত্তপ্ত গোটা উত্তরবঙ্গ

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আজ উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌ধকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে। শাসকদলের অভিযোগ, ‘বিজেপি পার্টি অফিস ভাঙচুর করেছে। আর এক জন কর্মীও আহত হয়েছেন।’ বিজেপির পাল্টা অভিযোগ, ‘প্রথমে তৃণমূলই তাদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে।’

এদিন সকালবেলা থেকেই ১২ ঘণ্টার বন্‌ধকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহারের ঘুঘুমারি, ভেটাগুরিতে গন্ডগোল হয়েছে। কোচবিহার এক নম্বর ব্লকের ঢাংঢিংগুড়িতেও তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বিজেপির বন্‌ধের জেরে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।


পাশাপাশি অনেক দোকানপাটও জোর করে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তৃণমূল সব কিছু সচল রাখতে ও বন্‌ধের বিরোধীতা করতে পথে নামে। এমনকি বন্‌ধের প্রতিবাদে বাঁশ এবং লাঠি নিয়ে পথে নামেন। এরপরই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমনকি এক কর্মী আহত হয়েছেন।


জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ‘‘এভাবে পার্টি অফিসে হামলা চালানো অনুচিত। তৃণমূল চাইলে বিজেপির একটি পার্টি অফিসও থাকবে না। গণতন্ত্রে শাসক ও বিরোধী শিবিরের সহাবস্থান জরুরী। তাই আমরা কিছু করি না।’’ অন্য দিকে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘সকালবেলা থেকেই আমাদের কর্মীরা বন্‌ধের সমর্থনে এলাকায় মিছিল বার করে।


মিছিল শেষে কর্মীরা দলীয় কার্যালয়ে এসে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই আচমকা তৃণমূলের গুন্ডাবাহিনী এসে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে আর দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে আমাদের খদিবর রহমান নামে এক জন কর্মী আহত হয়। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তৃণমূল কর্মীরা পালিয়ে যায়।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930