নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে বিতর্কের মধ্যেই উত্তরাখণ্ডের বীর মাধো সিং ভাণ্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের দুই সেমেস্টারের প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতেই পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত এক শিক্ষকের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

উত্তরাখণ্ডের বীর মাধো সিং ভাণ্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের দুই সেমেস্টারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পরীক্ষাগুলি বাতিল করেছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তদন্তে প্রশ্নফাঁসের অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি করা হয়েছে। এরপরই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে দুই সেমেস্টারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক তদন্তে শিবালিক ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক আশিসকুমার গুপ্তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, তিনি পরীক্ষার প্রশ্নের প্রায় ৯০ শতাংশ নিজের কলেজের পড়ুয়াদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলেন। বিশ্ববিদ্যালয় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে FIR দায়ের করেছে। পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্য তৃপ্তা ঠাকুর এই জানিয়েছেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









