"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অবশেষে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ শেষ অবধি আন্দোলনকারী ছাত্রদের দাবীতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবীতে দিল্লিতে ছাত্ররা বিক্ষোভ শুরু করে। তবে কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা সিজেপির তৃতীয় দফার বৈঠকের আগেই সেই দাবী পূরণ করা হলো। এদিন শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইস্তফার কথা জানিয়েছেন।

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল দেশ। আন্দোলনে পথে নেমেছে ছাত্র-যুবরা। দিল্লি থেকে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ- সব জায়গায় বিক্ষোভ চলছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে নামে। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ২৬ দিন ধরে অনশনে বসেছিলেন পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও। তিনি পরে অনশন ভাঙলেও, ককরোচ জনতা পার্টির শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় ছিল। আজ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসার কথা সিজেপির। তবে তারা সাফ জানিয়েছিল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া তারা আলোচনায় বসবে না।

আর তৃতীয় দফার বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “দেশের যুবদের আকাক্ষ্মা, অনুভব ও আশা-প্রত্যাশার প্রতি গভীর সম্মান জানাই। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি নৈতিক অঙ্গীকার। দূরদর্শী নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31