"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার ১ প্রৌঢ়ার মৃতদেহ

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ দক্ষিণ দমদমের দশ নম্বর ওয়ার্ডের ছাতাকল এলাকায় রক্তাক্ত অবস্থায় এক প্রৌঢ়াকে বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু আঘাতের ধরণ দেখে পুলিশকেও খবর দেওয়া হয়। মৃতার নাম মুনমুন পাল। বয়স ৬২ বছর।

জানা গেছে, মুনমুন দেবী স্বামী অমলকৃষ্ণ পালের সাথে বাড়ির দোতলায় থাকতেন। অমলকৃষ্ণ আইআরএসের প্রাক্তন কর্মী ছিলেন। দম্পতির দুই মেয়ে বাইরে থাকেন। মুনমুন দেবী বাগান পরিষ্কারের জন্য এক জন ব্যক্তিকে ডেকেছিলেন। তিনি কাজ করে চলে যাওয়ার কিছু পরেই মুনমুন দেবীকে গ্যারাজের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


ওই প্রৌঢ়া হাতে চুড়ি পড়ে থাকতেন। তবে সেটি না পাওয়ায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুনমুন দেবীকে গয়না লুট করার উদ্দেশ্যে মাথায় কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পর গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728