"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কর্মী ও পেনশনভোগীদের জন্য ২% ডিএ বৃদ্ধি করলো কেন্দ্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভোটের আগেই কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর। এবার কেন্দ্রীয় মন্ত্রীসভা দুই শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে কর্মী এবং পেনশনভোগীদের মাসিক আয় কিছুটা বাড়বে।

ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন অষ্টম পে কমিশন নিয়ে কর্মী সংগঠনগুলির দাবি আরও জোরালো হচ্ছে। ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম ইতিমধ্যেই সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা দিয়েছে। ওই প্রস্তাবে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার দাবি তোলা হয়েছে। এতে ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৬৯,০০০ টাকা হতে পারে বলে অনুমান। এ ছাড়াও পরিবারের সংজ্ঞা বাড়িয়ে নির্ভরশীল বাবা-মাকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি বেতন বৈষম্য কমানোর জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া, বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানো এবং মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত ভাতা বাড়ানোর কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩,০০০ কোটি টাকার Sovereign Maritime Fund গঠন। যা ভারতীয় জাহাজগুলির জন্য সস্তায় বিমার কভারেজ দেবে। এ ছাড়াও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পে অতিরিক্ত ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানা গিয়েছে।


উল্লেখ্য, এই ডিয়ারনেস অ্যালাউন্স হলো এক ধরণের ভাতা। যা মূলত মূল্যবৃদ্ধির প্রভাব সামলাতে দেওয়া হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে কর্মীদের উপর আর্থিক চাপ তৈরী হয়। তা কমাতেই এই ডিএ দেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার সেই ডিএ দুই শতাংশ বাড়িয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31