"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সম্পর্কে ভাঙন ধরায় প্রেমিকাকে স্ক্রুড্রাইভার দিয়ে খুন করল প্রেমিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ফোনে কথা বলা বন্ধ করে দেওয়ায় তরুণীকে মুখে বালিশ চেপে ধরে ৫১ বার স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুনের অভিযোগ উঠেছে এক জন বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। ছত্রিশগঢ়ের কোরবা জেলার সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের একটি কলোনীতে এই চাঞ্চল্যকর ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, প্রায় তিন বছর আগে ওই তরুণীর ওই বাসে যাতায়াত করতে করতে কন্ডাক্টরের সাথে বন্ধুত্ব হয়েছিল। ধীরে ধীরে ফোন নম্বর বিনিময় হয়। কিন্তু বছরখানেক আগে কন্ডাক্টরকে কর্মসূত্রে আমদাবাদে চলে যেতে হয়েছিল। তবে দু’জনের মধ্যে ফোনে যোগাযোগ ছিল।


সম্প্রতি ওই তরুণী কন্ডাক্টরের সাথে কথা বলা বন্ধ করতেই কন্ডাক্টর ওই তরুণীর মা-বাবাকেও এর জন্য হুমকি দেন। এরপরেও সে যোগাযোগ না করায় কোরবায় এসে সোজা ওই তরুণীর বাড়িতে চলে যায়। সেই সময় বাড়িতে কোনো সদস্য না থাকার সুযোগে ওই তরুণীকে স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুন করে। এমনকি চিৎকার করতে না পারার জন্য মুখ বালিশ দিয়ে চাপা দেয়।


তারপর ওই তরুণীকে খুন করার পর সেখান থেকে চম্পট দেয়। এরপরেই ওই তরুণীর ভাই বাড়ি ফিরে দিদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত কন্ডাক্টরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তার খোঁজে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31