"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মেয়ের আপত্তিকর ভিডিও পোস্ট করার প্রতিবাদ করায় প্রাণ হারালেন বাবা

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ কন্যার আপত্তিকর মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রতিবাদ করায় গুজরাতে মেলজিভাই বাঘেলা নামে এক বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুন করার ঘটনায় গুজরাত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৭ জন।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, ১৫ বছর বয়সী কিশোর সেনাকর্মীর মেয়ের সাথে একই বিদ্যালয়ে পড়ত। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু ওই কিশোর সহপাঠিনীর আপত্তিকর ভিডিও অনলাইনে পোস্ট করে। এদিকে মেলজিভাই ছুটিতে নিজের বাড়ি চাকলাসি গ্রামে আসেন।


এরপর স্ত্রী, দুই ছেলে ও ভাইপোকে নিয়ে ওই কিশোরের বাড়িতে গিয়ে ওই ভিডিও অনলাইনে পোস্টের প্রতিবাদ করতেই ওই কিশোরের পরিবারের লোকজনের সাথে বচসা শুরু হয়। তারপর আচমকা বিএসএফ জওয়ানকে পিটিয়ে মেরে ফেলা হয়। পুলিশ এই খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করে মোট সাত জনকে গ্রেফতার করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031