"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মন্ডল। নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মল্লাবের এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম কুশ মন্ডল। বয়স আনুমানিক ৬২ বছর। সূত্রের খবর, শান্তিপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মন্ডল এর আগেও একাধিকবার তার মা-বাবাকে মারধর করতো বলে অভিযোগ ওঠে। আজ সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মন্ডলের সঙ্গে বাবা কুশ মন্ডলের কথা কাটাকাটি শুরু হলে হঠাৎ বাবার উপর আক্রমণ করে। এরপর বাবা কুশ মন্ডলকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। আর এর জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা কুশ মন্ডলের।


https://www.youtube.com/watch?v=loL3llPp5K8


তারপরই অভিযুক্ত বিপ্লব মণ্ডলকে উত্তেজিত স্থানীয় জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এর পাশাপাশি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও পরে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

https://www.youtube.com/watch?v=3O4bmL0AG5c


মৃত কুশ মন্ডলের পরিবারের অভিযোগ, “প্রায়শই অভিযুক্ত বিপ্লব মন্ডল মদ্যপান করে নিজের মা-বাবার উপর অত্যাচার চালাত”। রীতিমতো এমন চাঞ্চল্যকর ঘটনায় হতবাক এলাকাবাসী।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930