"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রীতিমতো ব্যান্ড বাজিয়ে নিয়ে যাওয়া হলো বৃদ্ধার মৃতদেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ এ যেন শোকযাত্রা নয়, উদযাপ্ন হচ্ছে শোভাযাত্রা। ১০০ বছর পার হওয়া এক বৃদ্ধার মৃত্যুতে এক অভিনব দৃশ্য দেখা গেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। যেখানে দেখা গেলো শ্মশানযাত্রীরা ডিজে, সাউন্ড বক্স ও ব্যান্ড বাজিয়ে তুমুল নাচ করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতা বৃদ্ধা মালতী সরকার রাজগঞ্জের পানিকৌড়ির দুর্বাগছ এলাকার বাসিন্দা। তবে শতবর্ষ পার করলেও মালতী দেবী রীতমতো সুস্থ ছিলেন। এতদিন সুস্থ-সবলভাবেই সংসার করেছেন। শেষে রবিবার বিকেলবেলা তার মৃত্যু হয়।


এরপর মালতী দেবীর নশ্বর দেহ স্থানীয় শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করা যায় যে কীর্তনের পরিবর্তে বাজছে ডিজে, সাউন্ড বক্স এবং ব্যান্ড পার্টি বাজিয়ে নাচ-গানে চিরবিদায় জানানো হচ্ছে। এই শ্মশানযাত্রায় এলাকার বহু মানুষ ভিড় করে আসেন।


পরিবার সূত্রে জানা গিয়েছে, মালতীদেবীর শেষ ইচ্ছে ছিল যে তার শ্মশানযাত্রায় যেন কেউ মনখারাপ না করে। আর সেকারণেই এই আয়োজন। মালতীদেবীর শেষ ইচ্ছেকে সম্মান জানিয়েই পরিবারের সম্মতিতে সব কিছু করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930