"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া গাড়ির ধাক্কায় ভেঙে পড়লো ফোর্ট উইলিয়ামের গার্ডওয়াল

Share

রায়া দাসঃ কলকাতাঃ রেড রোডে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। আজ সকালে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের গার্ডওয়ালে ধাক্কা মারে। ভেঙে পড়ে পুরো গার্ডওয়াল। ঘটনাস্থল থেকেই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। সামান্য চোট লাগলেও তিনি নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। আচমকাই গোঁত্তা খেয়ে রাস্তার পাশের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারেন। গার্ডওয়ালের একাংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। ঘটনার পর রেড রোড ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। পরে গাড়ির চালককে আটক করা হয়েছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময়ে গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, চালক মত্ত অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031