"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জিআরপির হস্তক্ষেপে দু’ঘন্টা পর অবরোধ উঠলো অশোকনগর স্টেশন থেকে

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদে আজ সকাল প্রায় ৭টা ৩০ মিনিট থেকেই উত্তর চব্বিশ পরগণার অশোকনগর রোড স্টেশনে অবরোধ শুরু হয়েছিল। এর জেরে বনগাঁ-শিয়ালদহ লোকালে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। আর আপ-ডাউন লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। ব্যস্ত সময় এই ঘটনার কারণে দুর্ভোগ পোহাতে হয়।

এদিন সকাল ৭টা ৩০ মিনিটের ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে ঢুকতেই ট্রেন অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয়ে যায়। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলার পরে জিআরপি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়। কয়েক জনকে আবার আটকও করা হয়।


অবরোধকারীদের বক্তব্য, “অধিকাংশ দিন বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল মাঝেরহাট স্টেশন অবধি যায় না। কখনো বারাসাত, আবার কখনো কলকাতা স্টেশনে গিয়ে থেমে যায়।” এদিকে, ট্রেন দাঁড়িয়ে পড়ায় অশোকনগর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং দীর্ঘক্ষণ খোলা না থাকায় যশোর রোডেও যানজটের সৃষ্টি হয়। লম্বা সারি দিয়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930