"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গোডাউনে মজুত থাকা বাজি বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার নীলগঞ্জের নারায়ণপুর এলাকায় নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করেছিল। কিন্তু আজ ওই বাজি এবং বারুদে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সেই বাজি নিয়ম মাফিক নিষ্ক্রিয় না করে একটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিল, এমনই অভিযোগ স্থানীয়দের। এমনকি, গোডাউনের বাইরে একটি ড্রামের মধ্যে বারুদও মজুত করে রাখা ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে আচমকাই আগুন লাগে ওই গোডাউনে। একের পর এক বাজি ফাটতে শুরু করে। বিকট শব্দ এবং প্রবল ধোঁয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, যে গোডাউনে ওই বাজি রাখা হয়েছিল, তার দোতলায় এক পরিবার বসবাস করতেন। বিস্ফোরণের শব্দে তাঁরা দ্রুত বেরিয়ে আসেন বাড়ি থেকে। একের পর এক বাজি ফাটার শব্দে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরক মজুতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উদ্ধার হওয়া বাজি নিয়ম মেনে নিষ্ক্রিয় করার বদলে পুলিশ তা জনবসতিপূর্ণ এলাকার একটি গোডাউনে মজুত করে রেখেছিল। এমনকি গোডাউনের বাইরে একটি ড্রামেও বারুদ রাখা ছিল। যদিও গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930