রায়া দাসঃ কলকাতাঃ টোটোর উৎপাতে রীতিমতো নাজেহাল বাস চালকরা। শুধু বাস চালক নয়, একই সঙ্গে বড় গাড়িরাও ব্যাপক অসুবিধায় পড়ে। এই নিয়ে একটা সময় ছিল, বাস চালকরা প্রতিবাদে বাস বন্ধ করে রেখেছিলেন। আর এবার জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধে রাজ্য পুলিশকে কড়া হতে ডিজিকে চিঠি পরিবহন দফতরের। মূলত, সপ্তাহখানেক আগে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নির্দেশ বাস্তবায়নের রাজ্য পুলিশকে কড়া হতে বলল পরিবহন দফতর।

গত ৭ অগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহন দফতরের প্রধান সচিব রবিইন্দর সিং। জাতীয় সড়ক,রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই-রিকশা বা টোটোর চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহন দফতর। সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের G.S.R. 709(E) নির্দেশিকা অনুযায়ী ই-রিকশা মূলত ‘লাস্ট-মাইল কানেক্টিভিটি’র জন্য নির্ধারিত। রাজ্য সরকারের ২০১৬ সালের নির্দেশ অনুযায়ীও নির্দিষ্ট স্থানীয় রাস্তা ছাড়া জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য প্রধান সড়কে টোটো চলাচল নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন থাকলে তার ব্যতিক্রম হতে পারে।

পরিবহন দপ্তরের দাবী, একাধিক অভিযোগে দেখা গিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে। এর ফলে যানজটের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় ও রাজ্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল রুখতে পুলিশকে কঠোরভাবে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। প্রয়োজনে অধস্তন পুলিশ আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে
Sponsored Ads
Display Your Ads Here









