"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জামিনে মুক্তি পেলেন শিবসেনার নেতা রমেশ মাত্রে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ জামিনে মুক্তি পেলেন শিবসেনার কর্পোরেটর (কাউন্সিলার) রমেশ মাত্রে। হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া শিন্ডেসেনার এই নেতা শনিবার বিকেলে জেল থেকে ছাড়া পান। শুক্রবার রমেশের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। সূত্রের খবর, সমস্ত প্রক্রিয়া শেষ করে জেল থেকে তাঁর ছাড়া পাওয়ার কথা ছিল সোমবার। কিন্তু শনিবার হাইকোর্টের ছুটির দিনেও তাঁর জামিনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তার পরেই বিকেল সাড়ে ৪টে নাগাদ জেল থেকে ছাড়া পান রমেশ। কিন্তু সাধারণ ক্ষেত্রে জেলমুক্তি বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যেই হয়ে থাকে।

গত মাসে চিকিৎসকদের নিগ্রহের ঘটনায় ধৃত শিবসেনা কর্পোরেটর রমেশ-সহ পাঁচ অভিযুক্তকে জামিন দিয়েছে বম্বে হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি গৌতম অনখাডের বেঞ্চ জামিন মঞ্জুর করলেও ওই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক কড়া শর্ত আরোপ করেছে। আদালত নির্দেশ দিয়েছে, চার্জশিট জমা না পড়া পর্যন্ত অভিযুক্তদের মহারাষ্ট্রের বাইরে থাকতে হবে। নিম্ন আদালত চার্জ গঠন করার পরে তাঁরা রাজ্যে ফিরতে পারবেন। এবং ফেরার পরে কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা তথ্যপ্রমাণে কারচুপি করতে পারবেন না। শুনানি চলাকালীন আদালত জানিয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি যদি নিজের ভোটারদের উপরে হাত তোলেন, তবে তা সরাসরি গণতন্ত্রের কাঠামোর উপরে আঘাত।

তবে তদন্ত দ্রুত এগিয়ে চলায় এবং অভিযুক্তদের নির্দিষ্ট সময় কারাবাসের বিষয়টি বিবেচনা করেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। গত ৬ ই জুলাই শাস্ত্রীনগর হাসপাতালে এক অন্তঃসত্ত্বার চিকিৎসায় বিলম্বের অভিযোগে রোগীর পরিবারের সঙ্গে বচসার জেরে রমেশ ও তাঁর সঙ্গীরা চিকিৎসকদের উপরে চড়াও হন। গত ১৫ জুলাই কল্যাণের একটি নিম্ন আদালত রমেশকে জামিন দিলে হাইকোর্ট ১৮ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে তা স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দেয় তাঁকে। ফের হেফাজতে যেতে হয় রমেশকে। এ বার জামিন মঞ্জুরের সময়ে হাইকোর্ট রমেশের বিরুদ্ধে অতীতে নথিভুক্ত হওয়া মারধরের ১৮টি মামলার কথা উল্লেখ করেছে, যার মধ্যে ১৭টি মামলাতেই তিনি ইতিমধ্যে রেহাই পেয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031