"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিজেপি সরকারের হাত ধরে রাজ্যে বড়ো বিনিয়োগ করতে চলছে আদানি গ্রুপ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ পালাবদলের পর রাজ্যে শিল্পের নবজাগরণ ঘটেছে। বুধবারও ৩২টি সংস্থাকে জমি হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসাকেন্দ্রিক পরিকাঠামোয় বড় পদক্ষেহপ। নিউটাউনে গড়ে উঠতে চলেছে ২,০০০ শয্যার মেগা হাসপাতাল ‘আদানি আরোগ্য নিকেতন’। আজ, বৃহস্পতিবার রাজ্যে এসেছেন গৌতম আদানি। নিউটাউন অ্যাকশন এরিয়া-২-এর ৫১.৭৫ একর জমিতে আদানি গোষ্ঠীর এই সুবিশাল প্রকল্পের আনুষ্ঠানিকভাবে ভূমিপুজো ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

প্রাথমিক ভাবনায় ১,০০০ শয্যার কথা থাকলেও স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়াতে বিশেষ প্রস্তাবে তা বাড়িয়ে ২,০০০ শয্যা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নবান্ন সূত্রে খবর, প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিক দফায় ১,২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পরবর্তীতে চলাকালীন আরও ১,৮০০ কোটি টাকা যুক্ত হয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ২,৫০০ কোটি জটাকারও বেশি। প্রকল্পটির সামাজিক দিক সুনিশ্চিত করতে হাসপাতালের ১,০০০টি শয্যা সাধারণ ও দরিদ্র মানুষের জন্য সম্পূর্ণ নিখরচায় অথবা নামমাত্র মূল্যে সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি এখানে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধাও মিলবে। বাকি ১,০০০টি শয্যা বাণিজ্যিকভাবে পরিচালিত হবে।

আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালটির বৈশ্বিক পরামর্শদাতা (গ্লোবাল কনসালট্যান্ট) হিসাবে যুক্ত রয়েছে আমেরিকার বিশ্বখ্যাত ‘মায়ো ক্লিনিক’। রাজ্য সরকার জমির চরিত্র বদল ও বিভিন্ন ছাড় বাবদ প্রায় ১,৯৬৭ কোটি টাকা রাজস্ব মকুব করেছে। নবান্নের হিসেব অনুযায়ী, হাসপাতালটি পুরোদমে চালু হলে রাজ্যে নতুন কর্মসংস্থান, চিকিৎসা-পর্যটন ও গবেষণার মাধ্যমে বার্ষিক প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক সুফল আসবে। কাজ সম্পন্ন হলে এটিই হতে চলেছে পূর্ব ভারতের বৃহত্তম বেসরকারি হাসপাতাল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031