"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মিছিল চলাকালীন তৃণমূল কর্মীদের উপর পড়লো একের পর এক ডিম

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ পার্টি অফিস দখল করার অভিযোগ তুলে পথে নামেন মমতা তৃণমূলের কর্মীরা। মিছিল চলাকালীন এইবমিছিলকে কেন্দ্র করেই মুকুন্দপুরে অশান্তির সূত্রপাত হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। মমতা তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, তাঁদের এক কর্মী মিছিলের ভিডিয়ো রেকর্ড করছিলেন, সেই সময়ই তাঁর উপর হামলা হয়।

মঙ্গলবার বিকেলে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। উপাসনা চৌধুরী সহ দলের মহিলা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলেও অভিযোগ। পুলিশ প্রাথমিকভাবে দুই দলের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তৃণমূলের দাবি, এদিন কার্যালয় দখলমুক্ত করার দাবি নিয়ে মিছিল করছিল কালীঘাট-তৃণমূল। তাঁরা ডেপুটেশন জমা দেওয়ার জন্য গিয়েছিলেন বলে দাবি। বিজেপির কর্মীরা মদ্যপ অবস্থায় হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। উপাসনা চৌধুরী বলেন, “আমাদের কর্মীরা আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি। মহিলাদের ফেলে মারা হয়েছে। আমার ওড়না টেনে নেওয়া হয়েছে। গায়ে হাত দেওয়া হয়েছে। আমি সেই পরিবার থেকে আসিনি যে পোশাক তুলে দেখাব, আমার কী অবস্থা করা হয়েছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30