"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ইস্তানবুলের ইজরায়েলি দূতাবাসে চললো সশস্ত্র জঙ্গি হামলা

Share

ব্যুরো নিউজঃ তুরস্কঃ পশ্চিম এশিয়ার যুদ্ধের মাঝেই আজ দুপুরে ইস্তানবুলের লেভেন্ত এলাকায় ইজরায়েলি কনস্যুলেটের ঠিক বাইরে আচমকা ‘ক্যামোফ্লেজ’ পোশাক পরা তিন জন আততায়ী একটি গাড়ি নিয়ে এসে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

সূত্রের খবর, প্রায় দশ মিনিট ধরে পুলিশের সাথে জঙ্গিদের তীব্র গুলির লড়াই চলে। সাথে লং-ব্যারেল অ্যাসল্ট রাইফেল ও পিস্তল ছিল। কিন্তু দু’জন আততায়ী ঘটনাস্থলেই নিহত হয় এবং একজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দু’জন পুলিশকর্মীও সামান্য আহত হয়েছেন। তবে আততায়ীরা কোন দেশের লোক? এই হামলা কেন চললো? তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা? তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। ইজরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘‘গত আড়াই বছর ধরে ওই কনস্যুলেটটি বন্ধ পড়ে রয়েছে। সেখানে তাদের কোনো আধিকারিক ছিলেন না। তাই ইজরায়েলি পক্ষের কোনো ক্ষয়-ক্ষতির খবর নেই।’’

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী, ‘‘সাম্প্রতিক ইরান-ইজরায়েল-আমেরিকা দ্বন্দ্বের আবহে এদিনের হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই তুরস্কের জাস্টিস মিনিস্ট্রি এই ঘটনার তদন্ত শুরু করেছে।’’ যদিও এখনো কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ক্রমাগত ইজরায়েলের সমালোচনা করে চলেছেন। ইজরায়েলকে ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলেছেন। এই অবস্থায় এই হামলা পশ্চিম এশিয়ার উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই হামলা, যুদ্ধের সাথে সরাসরি সম্পর্কিত কিনা, তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930