"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভর দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে একটি বাড়িতে আগুন লাগতেই উত্তেজনা ছড়ায়

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ১২ টা ৪০ নাগাদ কলকাতার ভবানীপুরে কালীঘাটের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে রূপচাঁদ মুখার্জি লেনে আচমকা একটি বাড়ির দোতলায় আগুন লাগতেই সমগ্র এলাকাময় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

দমকল বিভাগ খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে বাড়ির ভিতরে কেউ আটকে নেই বলে জানা গিয়েছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু এখনো অবধি আগুন লাগার কারণ জানা যায়নি।


এলাকার কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728