"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দাসপুরে বাস থেকে উদ্ধার ১০ কেজি রূপা, সঙ্গে আটক যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাসের মধ্যে অভিযান চালিয়ে দশ কেজি রুপো সহ এক জন যুবককে গ্রেফতার করা হয়েছে। যা দেখতেই সকলের চোখ একেবারে ছানাবড়া।

জানা গিয়েছে, ওই যুবক ঘাটাল থেকে কলকাতা যাচ্ছিলেন। বৈধ কাগজ দেখাতে পারেননি। বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি রুপোসহ এক ব্যক্তিকে আটক করল দাসপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম আশিস সিংহ রায়। তিনি ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি ঘাটাল থেকে প্রায় ১০ কেজি রুপো নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায় পুলিশ ওই বাসে অভিযান চালায়। তল্লাশির সময় আশিষ সিংহ রায়ের কাছ থেকে বিপুল পরিমাণ রুপো উদ্ধার হয়। পুলিশ রুপোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে দাবি। এরপর পুলিশ রুপোগুলি বাজেয়াপ্ত করে এবং তাঁকে আটক করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। রূপোর উৎস ও পাচারের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031