"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তীব্র বিস্ফোরণে মালদায় চার নাবালক সহ আহত ৭ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মালদহ। আগুনে ঝলসে গুরুতর জখম চার নাবালকের। সব মিলিয়ে আহত হয়েছেন সাতজন। জখমদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায়। সেখানেই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে বাগানবাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, সিলিন্ডার ব্লাস্ট করেই এমন ঘটনা ঘটেছে।

জানা যাচ্ছে, বাড়িটি আখিরুল ইসলামের। এলাকারা বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল আশেপাশের টালির চালের বাড়িগুলিও কেঁপে ওঠে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারা গিয়ে এই বিস্ফোরণের কারণটি খতিয়ে দেখছে। রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ না কি অন্য কিছু। স্থানীয় বাসিন্দা হালিমা বিবি বলেন, “আমরা তো ঘরেই ছিলাম। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি কী হয়েছে দেখার জন্য। এরপর দেখি ওরা পুরো পুড়ে গেছে। একটা পরিবারের সাতজন আহত। অনেক ছোট ছোট বাচ্চাও আছে।” আরও এক স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, “গ্য়াস সিলিন্ডার ব্লাস্ট করেছে। তিনটে বাচ্চা পুরো পুড়ে গেছে। মনে হয় রান্নার সময় ব্লাস্ট করে গেছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031